1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ১ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : Saturday, July 5, 2025
  • 701 বার
Messenger creation CF7FE4B4 AD82 4F09 868C 7C0BCC1C8FF9

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ৮ম শ্রেণি পড়–য়া এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মেহেদী খান (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দিনগত রাত ১ টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী ওই গ্রামের লিটন খানের ছেলে বলে জানা গেছে।

এরআগে গত ২৭ জুন সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার একটি গ্রামে। সে বান্ধবীকে নিয়ে নানা বাড়ি বেড়াতে এসেছিলো। এঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার (৫ জুলাই) মামলা দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ওই কিশোরী বলেন, নানা বাড়ি থেকে বিকেল বেলা বান্ধবীকে নিয়ে বাড়িতে ফেরার সময় মেহেদী তার গতিরোধ করে। একপর্যায়ে খুন জখমের ভয় দেখালে আমার বান্ধবী দৌঁড়ে পালিয়ে যায়। এরপর মেহেদী আমাকে জোর জবরদস্তি করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। নানা বাড়ির সূত্রে মেহেদী তার পূর্বপরিচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সাথে যুক্ত ছিলাম। কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন কুপ্রস্তাব দেয়ায় তাকে আমি বøক করে দেই।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একজন সমাজপতি বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় হাত ধরে টানা হেচড়া করা হয়েছে মর্মে মেয়েটির পরিবার অভিযোগ করে। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত মেহেদী আত্মগোপনে থাকায় এবিষয়ে কোন সমাধান করা যায়নি। পরে সমাজ থেকে মেয়ের পরিবারকে আইনগত পদক্ষেপ নিতে বলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় একমাত্র আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোরীকে মেডিকেল টেস্ট করা জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com