আব্দুল কাদের,ধামরাইঃ
বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার প্রচারনা করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
রবিবার(২৬অক্টোবর) বিকেলে ধামরাইয়ের জয়পুরা বাজার এলাকায় বিএনপির ৩১দফা লেখা সম্বলিত লিফলেট বিতরনের পাশাপাশি জনগণের মাঝে ৩১দফা তুলে ধরেন।
এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র মেরামতের ১৯দফা কর্মসূচী ঘোষণা করেন। আর বর্তমান প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা কর্মসূচী ঘোষণা করেন। দলের পক্ষ থেকে তারেক রহমানের বার্তা ৩১দফা জনগণের মাঝে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি।
অভি আরো বলেন, বিএনপির রাজনীতি করি বলেই প্রায় ৩০টি মামলায় আমাকে আসামী করা হয়েছে। অনেকবার কারাবরন করেছি। নির্যাতন, জেল জুলুমের পরও বিএনপির আদর্শ থেকে ছেড়ে যাইনি। তবে সকল প্রকার ত্যাগ ও কষ্টের চেয়েও তারেক রহমান ও তার পরিবারের ত্যাগ অনেক উর্দ্ধে। দল যদি আমাকে মূল্যায়ন করে ঢাকা-২০ আসনের মনোনয়ন দেয় তাহলে সর্বোচ্চ ভোটে এই আসনে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আর দল যদি অন্য কাউকে এই আসন থেকে মূল্যায়ন করে তাহলে আমার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে তার পক্ষে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
এসময় ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।