1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ঢাকা-টাঙ্গাইল মহাড়কের ৪শ মিটার এলাকার যানজটের কারণ জানলেন জেলা প্রশাসক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

ঢাকা-টাঙ্গাইল মহাড়কের ৪শ মিটার এলাকার যানজটের কারণ জানলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম : Monday, September 14, 2020
  • 1076 বার
119484184 753717825191268 4057032041502898596 n

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের ৪শ মিটার এলাকায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। নিত্যদিনের এই যানজটের ঘটনা গত প্রায় তিন মাস ধরে চলে আসছে। এতে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রীকে মহাসড়কের ওইস্থানে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। কোন কোন দিন এই যানজট দিনব্যাপীও স্থায়ী হয় বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

119488260 326623738574177 5525642880393566759 n
ঢাকা-টাঙ্গাইল মহাড়কের ৪শ মিটার এলাকার যানজটের কারণ জানলেন জেলা প্রশাসক 3


এদিকে মহাসড়কের ওইস্থানে কেন নিত্যদিন যানজটের সৃষ্টি হচ্ছে তা জানতে আজ সোমবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চারলেন প্রকল্পের পরিচালক মো. ইসহাক হোসেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান প্রমুখ।
চারলেন প্রকল্পের পরিচালক মো. ইসহাক হোসেন জেলা প্রশাসককে যানজটের কারণ ব্যাখা করে জানান, মহাসড়কের ওইস্থানে ৩৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৮.২ মিটার প্রস্থ উড়াল সেতু নির্মাণ করা হচ্ছে। কিন্ত মহাসড়কের ওই স্থানের উভয় পাশের হুকুম দখলকৃত জমির মূল্য এখনও পরিশোধ হয়নি। এজন্য মহাসড়কের উভয় পাশের ব্যক্তি মালিকানাধীন জমির মালিকগণ তাদের স্থাপনাগুলো সরিয়ে নিতে বিলম্ব করছেন। সার্ভিস লেন তৈরি না করেই উড়াল সেতুর নির্মাণ কাজ করতে গিয়ে যানচলাচল বিঘিœত হচ্ছে। ফলে নিত্যদিন এই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে যানজটের কারণে উড়াল সেতু নির্মাণকাজের সঙ্গে জড়িত কর্মীরাও ঠিক মতো কাজ করতে পারছেন না। এ জন্য কিছু কর্মী ওই স্থান থেকে সরিয়ে নেয়ার কথা জানান তিনি। প্রকল্প পরিচালক আরও জানান, মহাড়কের ওইস্থানের উভয় পাশের স্থাপনাগুলো যথাসময়ে সরিয়ে নেয়া হলে দ্রুত দুই পাশে সার্ভিস লেন নির্মাণ করা সম্ভব হবে। এতে উড়াল সেতুর কাজ দ্রুত সময়ে শেষ করার পাশাপাশি নিত্যদিনের যানজটও সৃষ্টি হবে না বলে তিনি দাবি করেন।
এ সময় জেলা প্রশাসক হুকুম দখলকৃত জমির মালিকগণ যাতে দ্রুত তাদের ক্ষতিপুরণের টাকা পেতে পারেন তার ব্যবস্থা করার পাশাপাশি যানজট নিরসনে সকলকে আন্তরিক হয়ে দায়িত্ব পালনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com