1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ওরা সত্যিই “মানবতার হাত” - ইউএনও আব্দুল মালেক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ওরা সত্যিই “মানবতার হাত” – ইউএনও আব্দুল মালেক

  • আপডেট টাইম : Wednesday, April 22, 2020
  • 978 বার
Mirzapur Manobata hat Pic 21 04 2020

মো. জাহাঙ্গীর হোসেন:

কর্মহীন পরিবারে একের পর এক খাদ্যসহায় দেয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার হাত’ এর প্রশংসা করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। দুর্যোগকালীন এই সময়ে একের পর এক খাদ্যসহায়তা দেয়ায় তিনি সংগঠনটির প্রশংসা করেন। ইউএনও বলেন, এই দুর্য়োগকালীন সময়ে একর পর এক যেভাবে সংগঠনটি সহায়তা করছে সেজন্য বলা যায়, ওরা সত্যিই “মানবতার হাত”। এসময় তিনি সংগঠনের নির্বাহী পরিচালক ইজ্জত আলী জনিসহ সকলের প্রশংসা করেন।  

মঙ্গলবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের খলিয়াজানী গ্রামে সংগঠনটির উদ্যোগে ২শ কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা বিতরণকাল ইউএনও এসব কথা বলেন। তাদের দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে, চাল, আটা, আলু, পেঁয়াজ, লবন। এর আগেও সংগঠনটির উদ্যোগে শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়। সংগঠনের নির্বাহী পরিচালক উপজেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক ইজ্জত আলী জনির আর্থিক সহায়তা এসব খাদ্যসামগ্রী বিরতণ করা হয়।

খাদ্য সহায়তা বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, ‍উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক শওকত মোমেন শাজাহান, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন টুটুল, পাথরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হারুন অর রশিদ মাষ্টার, সুকনাল মাষ্টার ,খলিলুর রহমান কলেজ প্রভাষক মাহাবুব রহমান, মোফাজ্জল মাষ্টার, মোসলেম উদ্দিন, মোকলেস, কহিনুর মাষ্টার, মোমেন গনি, বেলায়েত, ওমর চাঁন সরকার প্রমুখ। ইউনিয়নের পাথরঘাটা, গাজেশ্বরী, গোনাপাড়া, ব্যধকরপাড়া, উত্তরপাড়া, মোল্লাপাড়া, খাঁনপাড়া, ছোনপাড়া, দরানীপাড়া, পূর্বপাড়ার কর্মহীন পরিবারে এই খাদ্যসহায়তা দেয়া হয়েছে বলে ইজ্জত আল জানি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com