1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আল্লাহর গজব পড়েছে আ.লীগের উপর: সাবেক এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

আল্লাহর গজব পড়েছে আ.লীগের উপর: সাবেক এমপি কালাম

  • আপডেট টাইম : Saturday, February 8, 2025
  • 336 বার
IMG 20250208 195354
IMG 20250208 195410
আল্লাহর গজব পড়েছে আ.লীগের উপর: সাবেক এমপি কালাম 3

স্টাফ করেসপন্ডেন্ট, মির্জাপুর

আল্লাহর গজব পড়েছে আওয়ামী লীগের উপর, আর বিএনপির উপর আল্লাহর রহমতের উপর রহমত বর্ষন হচ্ছে। এই রহমতের মধ্যে দিয়ে বিএনপি আগামী দিনে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে, সেই নির্বাচনে আপনাদের ভোটের মধ্যদিয়ে আমরা সংসদে যেতে চাই।

ভোট ছাড়া সংসদে যেতে চাই না, আমরা ভোট ছাড়া এমপি হতে চাই না, ভোট ছাড়া আপনাদের প্রতিনিধি হতে চাই না, আমরা জবাবদিহিতা করতে চাই বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহুরিয়া উদয়ন কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল কথা বলেন।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই আব্দুস সামাদ আজাদ, উপজেলা বিএনপি সহ-সভাপতি শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, কার্যকরী সদস্য আব্দুস ছাত্তার সিকদার, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com